ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের উপর সন্ত্রাসী কায়দায় হামলা, আটক-২
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Sunday, 25 May, 2025, 8:52 PM

ঠাকুরগাঁওয়ে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের উপর সন্ত্রাসী কায়দায় হামলা, আটক-২

ঠাকুরগাঁওয়ে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের উপর সন্ত্রাসী কায়দায় হামলা, আটক-২

ঠাকুরগাঁও সদর উপজেলার কানিকশালগাঁও গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাসার ভিতর ঢুকে সন্ত্রাসী কায়দায় বাড়ি-ঘরে হামলা-ভাঙচুরের পর দুইজনকে এলোপাতাড়ি কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে রবিউল ইসলাম ও তার সহযোগীরা। জানাগেছে, বাড়ির ভিতর ঢুকে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে গত ২২ এপ্রিল দু-পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। 

একপর্যায়ে রবিউল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী ইয়াসমিন বেগমকে সঙ্গে নিয়ে তার বড় ভাবি মর্জিনা বেগমকে বেধরক মারপিট করে শ্লীলতাহানির উদ্দেশ্যে পড়নের শাড়ি, ওড়না টানা হেচড়া করে ছিড়ে ফেলে বিবস্ত্র করে। পরক্ষণে রবিউলের পিতা দেখতে পেয়ে বাঁধা নিষেধ করলে রবিউল তার নিজ পিতাকে বেধরক মারপিট করে বলে জানান আব্দুল সোবহান। এ ঘটনায় ৫ মে ২০২৫ মর্জিনা বেগম বাদি হয়ে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। 

পরে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তভার রুহিয়া থানা পুলিশকে দেয়। পরবর্তীতে  রুহিয়া থানা পুলিশ গত ১৬ মে সরেজমিন তদন্ত করতে গেলে রবিউল ইসলাম আরো ক্ষিপ্ত হয়ে তার বড় ভাই মো: সাঈদ পারভেজকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছোড়া দ্বারা শরীরের বিভিন্ন স্থানে কোপ দিয়ে গুরুতর কাটা জখম করে। পরে সাঈদ পারভেজ এর বড় ছেলে মুন্না ইসলাম হোট্টোগোল শুনতে পেলে দেখতে গিয়ে দেখেন তার বাবাকে রবিউল সহ অন্যান্য সহযোগীরা রক্তাক্ত জখম করে রামদা দিয়ে কোপাইতে থাকে। 

মুন্না তার বাবাকে মারধর থেকে বাঁচাতে গেলে রবিউলের হুকুমে তার সহযোগীরা মিলে মুন্নাকে বেধর মারপিট করে হাত পা ভেঙে দেয়। সেই সময় রবিউলের আপন পিতা আব্দুল সোবাহান আবারো বাঁধা নিষেধ করলে সে পিতাকেও মারপিট করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে  ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। 

চিকিৎসা শেষে আব্দুল সোবহান নিরুপায় হয়ে গত ১৮ মে ২০২৫  ১. রবিউল ইসলাম(৩৫) ২. ইয়াসমিন আক্তার (২৮) ৩. আইনুল হক ৪. রশিদা বেগম ৫. জাকির হোসেনকে বিরুদ্ধে বাদি হয়ে রুহিয়া থানায়  মামলা দায়ের করেন যার মামলা নং ০৬। রুহিয়া থানার এস আই সুলতান আলী অভিযান চালিয়ে গত ২২ মে রবিউল ও তার স্ত্রী ইয়াসমিনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। এ ব্যাপারে বাকি আসামীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়। 

এ ব্যাপারে রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ, কে, এম নাজমুল কাদের বলেন বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status