|
লাকসাম নকল ভোগ্যপণ্যের কারখানা সিলগালা
শারমিন সুলতানা, লাকসাম
|
![]() লাকসাম নকল ভোগ্যপণ্যের কারখানা সিলগালা সূত্রে জানা যায়, ইউএস কামাল বিএসটিআই এর অনুমোদন ছাড়াই খোলা বাজার থেকে কম দামে সয়াবিন তেল ক্রয় করে ইউএস স্টাইলের ব্র্যান্ড ব্যবহার করে তা বোতলজাত এবং আটা, ময়দা ও চিনি প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে আসছিলেন। বিএসটিআই কর্তৃপক্ষ গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদকে অবহিত করেন। তাৎক্ষনিক অনুমোদনহীন ওই কারখানায় অভিযান চালিয়ে তা সিলগালা করা হয়। এদিকে, অভিযানের খবর আঁচ করতে পেরে কারখানার মালিক ইউএস কামাল কৌশলে পালিয়ে যান। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ জানান, বিএসটিআই অনুমোদনহীন এ কারখানায় রিফাইন ছাড়াই সয়াবিন তেল বোতলজাত করে এবং আটা, ময়দা ও চিনি ইউএস স্টাইলের ব্র্যান্ড লাগিয়ে প্যাকেট আকারে বিক্রি করার অভিযোগে কারখানাটি সিলগালা করা হযেছে। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক পালিয়ে গেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
