|
প্রবাসী পল্লী গ্রুপের আয়োজনে বাকসাপ'র মতবিনিময় সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রবাসী পল্লী গ্রুপের আয়োজনে বাকসাপ'র মতবিনিময় সভা অনুষ্ঠিত শুক্রবার ২৩ মে, পাচরুখি ছনপাড়া ঢাকা-সিলেট হাইওয়ে রোড সংলগ্ন প্রবাসী পল্লী প্রজেক্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী পল্লী গ্রুপের মহাব্যবস্থাপক এবং বাংলাদেশে কবি ও সাহিত্যিক পরিষদ এর চেয়ারম্যান মো: মফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে কবি ও সাহিত্যিক পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফেরদৌস আলম। প্রবাসী পল্লী গ্রুপের মহাব্যবস্থাপক মোঃ মফিজুর রহমান বলেন যারা উন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি পরিকল্পিত একটি নগরে থাকতে চান তাদের কাছে আমাদের প্রজেক্ট আদর্শ স্থান হতে পারে। বাংলাদেশে কবি ও সাহিত্যিক পরিষদ এর উদ্দেশ্য বলেন আপনাদের জন্য এই প্রজেক্ট টি একটি লাভজনক বিনিয়োগ হতে পারে। আপনাদের মতো আরো অনেক পেশাজীবীরা রয়েছে এখানে যেমন আইনজীবী দের আইন পল্লী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জন্য শিক্ষক পল্লী এবং ক্যাডেট সিটি। বাংলাদেশে কবি ও সাহিত্যিক পরিষদ এর পক্ষ থেকে প্রবাসী পল্লী গ্রুপ কর্তৃপক্ষকে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
