|
ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ'র ফেরত পাঠানো ১২ বাংলাদেশী আটক
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ'র ফেরত পাঠানো ১২ বাংলাদেশী আটক আটক বাংলাদেশী নাগরিকদের মাঝে ৪পুরুষ ৫নারী ও ৩জন শিশু কিশোর কিশোরী রয়েছে। তারা প্রত্যেকে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন বলে জানা যায়। আটককৃতরা হলেন, আব্দুল মজিদ (৪২) ও এর স্ত্রী হালালি বেগম (৩৬), ছেলে হালাল (২০)। আতাউর রহমান (৩৮) ও এর স্ত্রী আনোয়ারা (৩৫), ছেলে আল আমিন (১৯), মেয়ে আরজিনা খাতুন (১৬), আল আমিনের স্ত্রী মনিষা বেগম (২০) ও তাদের ৯ মাস বয়সি শিশু পুত্র আবু বক্কর সিদ্দিক। এনামুল হক (৪০) ও এর স্ত্রী মর্জিনা বেগম (৩০) ও তাদের ছেলে ইদুল হাসান (১৬)। তারা প্রত্যেকেই ফুলবাড়ি উপজেলার বাসিন্দা। তারা জানান, দীর্ঘদিন আগে কাজের সন্ধানে ভারতে যান। কয়েকদিন আগে তাদেরকে আটক করে বিএসএফ। পরে শুক্রবার গভীর রাতে ভূরুঙ্গামারীর কোন এক সীমান্তের দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। পরে সীমান্ত থেকে ভূরুঙ্গামারী সদরের দিকে আসার সময় কামাত আঙ্গারীয়া ভাসানীর মোড় থেকে তাদেরকে আটক করে বিজিবি। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল-হেলাল মাহমুদ জানান, সীমান্ত থেকে ১২ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে শনিবার বিকালে থানায় হস্তান্তর করেছে বিজিবি। আটককৃত সবাই জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
