|
রামগঞ্জে অবৈধ দখল উচ্ছেদ অভিযানের প্রথমদিনেই গুড়িয়ে দেয়া হয়েছে দশ স্থাপনা
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() রামগঞ্জে অবৈধ দখল উচ্ছেদ অভিযানের প্রথমদিনেই গুড়িয়ে দেয়া হয়েছে দশ স্থাপনা অভিযানে ভোলাকোট ইউনিয়নের শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৪টি এবং ভাটরা ইউনিয়নের পানিয়ালা বাজারে ১ ও দল্টা বাজার ব্রীজের পাশের সরকারি খাল দখল করে অবৈধভাবে নির্মিত ২দোকান ও বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। এ সময় ১০টিরও বেশি দোকান উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, “খালের ওপর অবৈধভাবে নির্মিত দোকানপাট শুধু পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে না, বরং পরিবেশ ও জনস্বার্থেরও ক্ষতি করছে। এ ধরনের অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। এসব প্রতিবন্ধকতার কারনে ২০২৪এর বন্যায় পানি প্রবাহে বাধা পেয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সরকারি সম্পত্তি দখল ও খাল ভরাট করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে জেলা প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ হিসাবে রামগঞ্জ উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
