ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
শিল্প কারখানায় ভূগর্ভস্থ্য পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে : উপদেষ্টা রেজওয়ানা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 24 May, 2025, 8:44 PM

শিল্প কারখানায় ভূগর্ভস্থ্য পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে : উপদেষ্টা রেজওয়ানা

শিল্প কারখানায় ভূগর্ভস্থ্য পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে : উপদেষ্টা রেজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন শিল্প কারখানায় ভূগর্ভস্থ্য পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে। এছাড়াও জলাধার ও নদী দূষণ নিয়ন্ত্রণ এবং শিল্প কারখানার ব্যবহৃত পানি রিইউজ করতে বাধ্য করতেই এই ব্যবস্থা নেচ্ছে সরকার।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় গাজীপুর সদরের পিটিআই মিলনায়তনে নদী ও জলাভূ’মি সিম্পোজিয়াম (সম্মেলন) ২০২৫ এর জমকালো অনুষ্ঠানে যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। 

উপদেষ্টা রেজওয়ানা আরো বলেন, আমরা ঢাকার ৪ টি নদী দখল দূষণমুক্ত করার চুক্তি করে কর্মপরিকল্পনা দিয়ে যাব৷ কারন এগুলো আমাদের সময়ের মধ্যে আমরা করতে পারবো না৷ তবে আমাদের সময়ের মধ্যেই তুরাগ নদীর পুনরুদ্ধার শুরু হবে বলে নিশ্চয়তা দেন তিনি৷ এছারা উল্লেখ করে রেজওয়ানা বলেন, গাছা খাল, লবনদহ, পুকুর উদ্ধার ও ৮ আগষ্টের পর দখল হওয়া ও ঝামেলা কম এমন দখল হওয়া বনভূমি উদ্ধারের কয়েকটি কাজ আমরা আগে শেষ করি৷ 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বাংলাদেশের আয়োজনে বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, নদী পরিব্রাজক ও নদীপক্ষের যৌথভাবে এ আয়োজনে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই নদী নিয়ে তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। এছারা উন্মুক্ত পরামর্শ ও মতামতও প্রকাশ করেন উপস্থিত সুধী জনেরা। এছারা পরিবেশ বিষয়ে নানা গুরুত্বপূর্ণ আলোচনা করেন জেলার অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গাজীপুরের উপর দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, বানার , চিলাই, লবণদহ, শালদহ, গোয়ালী, তুরাগ, বংশী, বালু, গোয়াল্লার, পারুলীসহ আরো কয়েকটি ছোট নদ-নদী রয়েছে অনিন্দ সুন্দর বোলাই, মকশ বিলসহ কয়েকটি স্বাদু পানির জলাধার। এসব দখল ও দূষণে বিপর্যস্থ থাকা সত্ত্বেও এখনো এসব নদ-নদী ও জলাধার নিজ জেলাতো বটেই আশাপাশের অঞ্চলগুলোর সমাজ সংস্কৃতিতেও বেশ প্রভাব রেখে চলেছে। 

এসব জলাধার সমৃদ্ধ করছে ভূগর্ভস্থ পানিকেও। সব ধরনের প্যারামিটারে গ্রহণযোগ্য মাত্রা এবং স্বাদের আলাদা ধরনই ছিল এ অঞ্চলের পানির অনন্য বৈশিষ্ট। এছাড়া এসব নদী ছিল মৎস সম্পদের এক বিশাল ভান্ডার। গবেষণায় দেখা গেছে, এই জেলার পানির গুনগত মান কমছে। কোথাও কোথাও পানিতে দ্রবণীয় অক্সিজেনের পরিমান শূন্যের ঘরেও চলে যাচ্ছে। এরজন্য নদী দূষণ সর্বাংশে দায়ি। এই অবস্থা থেকে উত্তরনের জন্য নদী ও জলাভূমিকে রক্ষা করার পথ খুজতে আজকের এই আয়োজনটা খুবই গুরুত্বপূর্ণ।

এসময় নদী ও জলাভূ’মি সিম্পোজিয়াম থেকে ১৬ টি প্রস্তাবনা তুলে ধরা হয়৷ সেটির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান করা হয়েছে উপদেষ্টা বরাবর। 

এর আগে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষেরে চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, বহুমুখী পাটপণ্য উৎপাদন ও রপ্তানীকারক সমিতিরি সভাপতি মো. রাশেদুল করিম মুন্না প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status