|
সাইনাসে ভুগছেন? জেনে নিন কী করবেন
নতুন সময় ডেস্ক
|
![]() সাইনাসে ভুগছেন? জেনে নিন কী করবেন এসেন্সিয়াল অয়েল এসেন্সিয়াল অয়েল সাইনাসের ব্যথা সারাতে কাজ করতে পারে। এ ধরনের তেল দিয়ে ম্যাসাজ করার মাধ্যমে দূর হয় সাইনাসের চাপ এবং কনজেশন। রক্ত প্রবাহ এবং শ্বাস-প্রশ্বাস উন্নত করতেও সাহায্য করে এই ম্যাসাজ। হাতের কাছেই এসেন্সিয়াল অয়েল রাখুন। এতে প্রয়োজনের সময় দ্রুত ব্যবহার এবং প্রতিকার পাওয়া সম্ভব হবে। ![]() সাইনাসে ভুগছেন? জেনে নিন কী করবেন হিউমিডিফায়ার শুষ্ক বাতাসের কারণে সাইনাস বেড়ে যেতে পারে। হিউমিডিফায়ার ব্যবহার করে সাইনাসের চাপ কমানো যেতে পারে। কক্ষে এসি থাকলে বাতাসে আর্দ্রতা কম থাকে। সেখানে হিউমিডিফায়ার বাতাসে আর্দ্রতা যোগ করে। এটি সাইনাসকে হাইড্রেটেড রাখে, প্রদাহ কমায় এবং শ্বাস-প্রশ্বাস সহজ করে। বিশ্রাম নিন অনেকে মনে করেন, কেবল কাজ বা পরিশ্রমই পারে শরীরকে সুস্থ রাখতে। কিন্তু পরিশ্রমের পাশাপাশি বিশ্রামও জরুরি। বিশেষ করে অসুস্থ হলে বিশ্রাম নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাইনাসের ব্যথা শুরু হলে আলো, ধোঁয়া, ধুলো থেকে দূরে থাকুন। এসিতে থাকলে সমস্যা আরও বাড়তে পারে। তাই ঠান্ডা স্থানে না থেকে তুলনামূলক উষ্ণ স্থানে বিশ্রাম নিন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
