|
ওসমানী বিমানবন্দরকে পূর্ণ আন্তর্জাতিক মানে উন্নত করার দাবি 'BWC' ইউকের
নতুন সময় প্রতিবেদক
|
![]() ওসমানী বিমানবন্দরকে পূর্ণ আন্তর্জাতিক মানে উন্নত করার দাবি 'BWC' ইউকের বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সভাপতি এম এ মুকিত জানান, দীর্ঘদিন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা দাবি জানিয়ে আসলেও প্রবাসী অধ্যুষিত সিলেটের ওসমানী বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক মানে উন্নীত করার কোন উদ্যোগ নেয়া হচ্ছেনা। এটি অত্যন্ত দু:খজনক। আমি তাদের এহেন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেকোন মূল্যে সিলেট-ম্যানচেষ্টার রুটে বিমানের ফ্লাইট চলমান রাখার অনুরোধ জানাচ্ছি। এর ব্যাত্যয় হলে সিলেটের প্রবাসীরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবেন। সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, বিমানের ভাড়া কমানো, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্নাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, সিলেট থেকে অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু, বাংলাদেশ হাই কমিশন কর্তৃক নতুন ধার্য্কৃত নো-ভিসা ফি বাতিল এবং পাসপোর্টের ফি কমানো, লন্ডন সিলেট রুটে বিমানের ভাড়া কমানো, প্রবাসীদের এনআইডি কার্ড প্রদান ও ভোটাধিকার প্রতিষ্ঠা, প্রবাসীদের ন্যায্য দাবি আদায়, বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সিলেট বিভাগকে নিয়ে জালালাবাদ প্রদেশ ঘোষণা এবং চীনের অর্থায়নে নির্মিতব্য হাসপাতাল সিলেটে প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। এছাড়া, সংবাদ সম্মেলন থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে কাজে লাগাতে সকল প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহবান জানানো হয়। একইসাথে অন্তবর্তীকালীন সরকারে প্রবাসী প্রতিনিধি অন্তর্ভক্ত করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে একটি সামাজিক সংগঠন। এই সংগঠন বিশেষ করে প্রবাসীদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরে। একই সাথে সংগঠনটি সমাজের অসহায় গরীব মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
