ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
মোহাম্মদপুরে ‘লও ঠেলা’ গ্রুপের ৯ জন গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 14 May, 2025, 10:46 AM

মোহাম্মদপুরে ‘লও ঠেলা’ গ্রুপের ৯ জন গ্রেপ্তার

মোহাম্মদপুরে ‘লও ঠেলা’ গ্রুপের ৯ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাং ‘লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাপাতি ও ধারালো চাকু উদ্ধার করা হয়। বুধবার (১৪ মে) সকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার মেকআপ খান রোড ও বোর্ড গাড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাং ‘লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার আজিজ খান রোড, মেকআপ খান রোড এবং প্রেমতলা গলিতে ‘লও ঠেলা’ গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা চাপাতি হাতে মহড়া দেয় এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status