|
বাহরাইনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাহরাইনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, ১৩ মে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনের ডিফেন্স মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল্লাহ বিন হাসান আল নুআইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয়পক্ষ দু’দেশের প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ক অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
