|
এসি ও ফ্যান কি একসঙ্গে চালানো যায়?
নতুন সময় ডেস্ক
|
![]() এসি ও ফ্যান কি একসঙ্গে চালানো যায়? সিলিং ফ্যান ঘরের বাতাস ঠান্ডা করতে পারে না। তবে এসির ঠান্ডা বাতাস ঘরের কোণে কোণে পৌঁছে দিতে পারে। ফলে ঘর দ্রুত ঠান্ডা হয়।এসির সঙ্গে সিলিং ফ্যান চালালে বিদ্যুৎ খরচও কমানো সম্ভব। কারণ কয়েক ডিগ্রি বাড়িয়েও এসি ব্যবহার করা যায় তখন। এসি ২৬ ডিগ্রিতে দিয়ে সিলিং ফ্যান চালিয়ে দিলে ২২ ডিগ্রির মতো ঠান্ডা অনুভূত হয়। এতে ১২ থেকে ২০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হয়।অনেক সময় দীর্ঘক্ষণ এসি চললে বা কম তাপমাত্রায় এসি চালু রাখলে ঘর অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়। রাত হলে সেটা বোঝাও যায় না সঙ্গে সঙ্গে। এক্ষেত্রে ঘরের তাপমাত্রা সহনশীল রাখতে ফ্যান ও এসি দুটোই হালকা করে চালিয়ে রাখুন।কিছুক্ষণ ফ্যান এবং এসি একসঙ্গে চালিয়ে ঘর ঠান্ডা হলে এসি বন্ধ করে দিন। অনেকক্ষণ ঠান্ডা থাকবে ঘর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
