ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
সাংবাদিক এম. মতিনের বোনের মৃত্যু
নতুনসময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 May, 2025, 6:00 PM

সাংবাদিক এম. মতিনের বোনের মৃত্যু

সাংবাদিক এম. মতিনের বোনের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক নতুন সময় পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি এম. মতিনের মেঝ বোন আয়েশা খাতুন (৭০) আর নেই। 

সোমবার (১২ মে) সকাল সাড়ে ৬টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আয়েশা খাতুন রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাদেকের পাড়া গ্রামের রমজান আলীর স্ত্রী। মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 

সোমবার বাদে জোহর দুপুর ২টায় সাদেকের পাড়াস্থ হযরত আবদুল কাদের জিলানী (রা:) জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

বোনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছোটভাই সাংবাদিক এম.মতিন। সাংবাদিক এম. মতিনের বোনের মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেছেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status