|
মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত আহত আব্দুল্লাহ আল নোমান গাজী পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও সাহেবপাড়া এলাকার মো. শাহজাহান গাজীর ছেলে। আহত নোমান গাজীর ভাই এমরান গাজী জানান, কয়েক মাস পূর্বে ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় মারুফ ওরফে কসাই মারুফকে মাদক বেচাকেনায় বাঁধা দেয় নোমান সহ স্থানীয়রা। এ সময় মারুফ প্রকাশ্যে নোমান গাজী সহ স্থানীয়দের দেখে নেওয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯ টার দিকে মারুফ গাজী এন্টারপ্রাইজে হামলা চালায় এবং তার ভাই নোমানকে হাতে ও পেটে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক স্বাগত রায় জানান, নোমানের হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং পেটে ইনজুরি রয়েছে। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত মারুফের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইল নম্বরে একাধিক বার কল দিলেও রিসিভ করেননি তিনি। পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলমান রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ছোটদের আবদার পূরণে ফুটবল উপহার দিলেন মেম্বার পদপ্রার্থী মাসউদুর রহমান ফকির
এক ঘণ্টা ধরে স্ত্রীকে ‘বাঁচানোর চেষ্টা’, ব্যর্থ হয়ে লাশ টুকরো টুকরো করেন নরেশ!
মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে বারবাড়ীয়ায় সচেতনতামূলক মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা
পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
