|
বাংলাদেশের ভক্তদের উদ্দেশ্যে সামিতের বার্তা
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশের ভক্তদের উদ্দেশ্যে সামিতের বার্তা অনেকটা দ্রুততার সঙ্গেই বাংলাদেশের পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট পেয়ে গিয়েছিলেন সামিত সোম। কানাডার ফুটবল ফেডারেশন থেকেও মিলেছিল সবুজ সংকেত। দরকার ছিল ফিফার ক্লিয়ারেন্স। সেটাও এসে যায় প্রত্যাশিতভাবে। এখন সামিতকে কেবল বাংলাদেশের জার্সিতে মাঠে দেখার অপেক্ষা। সব ঠিক থাকলে জুন মাসের ১০ তারিখেই অভিষেক হতে পারে সামিতের। এদিকে বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত হয়ে সামিত স্মরণ করেছেন সেসব ভক্তদের, যাদের আগ্রহের কারণে জোরালো হয়েছে জাতীয় দলে তার খেলার পথ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেইজের এক ভিডিওবার্তায় সামিত বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ফুটবলের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি। সবাইকে তাদের অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ। ধন্যবাদ তাদেরকে যারা প্রক্রিয়া দ্রুত করতে সাহায্য করেছেন আর একে (বাংলাদেশের হয়ে খেলা) সম্ভব করে তুলেছেন। ধন্যবাদ।’ আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ। সেই ম্যাচেই সামিতের অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। একইদিনে ঘরের মাঠে প্রথমবারের মতো খেলতে নামবেন হামজা চৌধুরী। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
