|
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
|
![]() শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার বুধবার (৭ মে) রাত ১০টার দিকে ল্যাবএইডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা এস এম মিজানুর রহমান মিজানকে দেখতে পেয়ে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন জানান, মিজানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
