ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নাসিরনগরে আমার দেশের সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
প্রকাশ: Sunday, 27 April, 2025, 3:04 PM

নাসিরনগরে আমার দেশের সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে  মানববন্ধন

নাসিরনগরে আমার দেশের সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানববন্ধন করা হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় নাসিরনগর প্রেস ক্লাবের সামনে নাসিরনগর আমার দেশ পাঠক মেলা উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা, ছাত্রসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

দৈনিক আমার দেশ পত্রিকার চাতলপাড় বন্দর প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী পনির সঞ্চালনায় ও নাসিরনগর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আসমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিরনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আদেশ চন্দ্র দেব, সাবেক সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি চন্দন দেব, দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল কাদের সেন্টু, দৈনিক প্রেনবীজ এর প্রতিনিধি প্রদীপ কুমার, আমার বার্তার প্রতিনিধি জিয়া চৌধুরী, দৈনিক সংবাদ দিগন্ত প্রতিনিধি রাকিব চৌধুরী, দৈনিক দেশ বুলেটিং প্রতিনিধি মামুন আহমেদ, দৈনিক সময়ের কন্ঠের প্রতিনিধি সুমন গোপ , চেতনা বাংলাদেশ এর প্রতিনিধি ইয়াছিন চৌধুরী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জিল্লু রহমান দুলাল, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্বাস উদ্দিন, নাসিরনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক জামাল আহমেদ,  ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক এমএ বাক্কি, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক রিপন খান, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব খাইরুল বাশার রনি, মো: ফারুক খান,মনির তালুকদার, আতাউর রহমান তুহিন, ছোয়াব খান, মামুন আহমেদ, রনি, মনির, জকির হোসেন, শরীফ নেওয়াজ, জসীম, কুদ্দুস, তোফাজ্জল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা, ফ্যাসিবাদের দোসর ও দেশের সম্পদ লুণ্ঠনকারী মোস্তফা কামালকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি প্রদান এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status