ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
যশোরে কথা আছে বলে মধ্যরাতে ঘরে ঢুকে প্রতিবেশী মামীকে ধর্ষণ
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Sunday, 27 April, 2025, 12:38 PM

যশোরে কথা আছে বলে মধ্যরাতে ঘরে ঢুকে প্রতিবেশী মামীকে ধর্ষণ

যশোরে কথা আছে বলে মধ্যরাতে ঘরে ঢুকে প্রতিবেশী মামীকে ধর্ষণ

যশোরে মধ্য রাতে কথা আছে বলে বলে ঢুকে প্রতিবেশী মামিকে ধর্ষণের অভিযোগে কোতোয়ালী থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে ভিকটিম নিজেই বাদী হয়ে এ মামলা করেছেন। মামলায় যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের ইব্রাহিম হোসেন ইব্রার ছেলে বাপ্পি হোসেনকে আসামি করা হয়েছে।

পুলিশ এখনো বাপ্পি কে আটক করতে পারেনি। মামলায় বাদী উল্লেখ করেছেন, তার স্বামী বিদেশে থাকেন। স্বামীর বাড়িতেই তিনি সন্তান নিয়ে বসবাস করেন। বাপ্পি ও বাপ্পির পরিবারের সাথে তাদের সুসম্পর্ক। বাপ্পি তাকে মামি বলে ডাকেন। 

গত ১৬ এপ্রিল রাত ১০টায় তিনি খাওয়া শেষে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পরেন। রাত ১১ টা ৩০ মিনিটে বাপ্পি হঠাৎ বাড়িকে এসে দরজার কড়া নাড়ে। এসময় বলে গুরুত্বপূর্ন কথা আছে মামি। ওই নারী সরল বিশ্বাসে দরজা খুলে বাপ্পিকে ঘরে আসতে দেন। ঘরে আসা মাত্রই বাপ্পি তার মুখ চেপে ধরে নানা হুমকি দিয়ে পাশের রুমে নিয়ে যান। এসময় তাকে ধর্ষণ করে। পরে হত্যাসহ নানা ধরনের হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে বিষয়টি তার পরিবারকে জানান ওই নারী।

 সর্বশেষ শুক্রবার এ বিষয়ে পুলিশের অভিযোগ করেন তিনি। পুলিশ তার অভিযোগ নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে এ বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই মোহাম্মদ ফজলুল হক বলেন, প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বাপ্পিকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status