ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
পাকিস্তানে সেনাবাহিনী-সন্ত্রাসী তুমুল গোলাগুলি, নিহত ১৭
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 April, 2025, 10:38 AM

পাকিস্তানে সেনাবাহিনী-সন্ত্রাসী তুমুল গোলাগুলি, নিহত ১৭

পাকিস্তানে সেনাবাহিনী-সন্ত্রাসী তুমুল গোলাগুলি, নিহত ১৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার তিনটি জায়গায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি হয়েছে। এতে দুই সেনাসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং শনিবার এই তথ্য জানিয়েছে। 

এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী কারাক জেলায় অভিযান চালায়। অভিযানের সময় আটজন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। 

এ ছাড়া উত্তর ওয়াজিরিস্তান জেলায় আরেক অভিযানে চারজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে। তবে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গোলাগুলিতে দুইজন সেনা নিহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

জিও নিউজ বলছে, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার গোমাল জ্যাম এলাকায় আরেক অভিযানে তিনজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি পাক সেনাবাহিনীর। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।  

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। 

পাকিস্তান ইন্সটিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) জানিয়েছে, গত ডিসেম্বর মাসের তুলনায় চলতি বছরে জানুয়ারি মাসে ৪২ শতাংশ সন্ত্রাসী হামলা বেড়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status