|
শনিবার ঢাকার সড়কে ‘মার্চ ফর গাজা’, চার নির্দেশনা
নতুন সময় প্রতিবেদক
|
![]() শনিবার ঢাকার সড়কে ‘মার্চ ফর গাজা’, চার নির্দেশনা শুক্রবার (১১ এপ্রিল) আয়োজক সংগঠন ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দিকনির্দেশনার কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বখশীবাজার ও নীলক্ষেত মোড় থেকে সমাবেশ অভিমুখে পদযাত্রা শুরু হবে। অংশগ্রহণকারীরা নিজ নিজ পয়েন্ট থেকে নির্ধারিত পথে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন। পথ নির্দেশনা অনুযায়ী বাংলামোটর থেকে যাত্রীরা রমনা গেইট দিয়ে (শাহবাগ হয়ে), কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট দিয়ে (মৎস্য ভবন হয়ে), জিরো পয়েন্ট ও বখশীবাজার থেকে টি.এস.সি গেইট দিয়ে (দোয়েল চত্বর ও শহীদ মিনার হয়ে), নীলক্ষেত মোড় থেকে টি.এস.সি গেইট দিয়ে (ভিসি চত্বর হয়ে) উদ্যানে প্রবেশ করবেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূতঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীনমার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টিএসসি মেট্রো স্টেশন ওই দিন বন্ধ থাকবে, তবে পরীক্ষার্থীদের চলাচলে বিশেষ ছাড় দেয়া হবে। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সময় হাতে নিয়ে বের হওয়ার এবং যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহায়তা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সাধারণ দিক নির্দেশনায় বলা হয়- ১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন। ২. যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন। ৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে। ৪. দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন। এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সব রাজনৈতিক-অরাজনৈতিক ও সামাজিক স্তরের মানুষ একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানাতে যাচ্ছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
