|
নিগারের রেকর্ড, বাংলাদেশের রেকর্ড
নতুন সময় ডেস্ক
|
![]() নিগারের রেকর্ড, বাংলাদেশের রেকর্ড ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে এতে বড় অবদান রেখেছেন নিগার সুলতানা জ্যোতি। ৮০ বলে তিনি করেছেন ১০১ রান। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও মাইলফলক ছুঁতে পারেননি শারমিন আক্তার। তবে অপরাজিত ৯৪ রান করে দলকে বিশাল পুঁজি পেতে সাহায্য করেছেন তিনি। লাহোরের সিটি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি। ইশমা তানজিম বিদায় নেন দুই অঙ্কে পা রাখার আগেই। তবে ফারজানা হকের সঙ্গে শারমিনের ১০৪ রানের জুটি সে ধাক্কাটা সামাল দেয়। ৮২ বলে ৫৩ রান করে ফারজানা ফেরেন এরপর। বাংলাদেশ এরপর আর হোঁচট খায়নি। তৃতীয় উইকেট জুটিতে ১৩৮ বলে ১৫২ রান যোগ করেন নিগার আর শারমিন। তাতেই বাংলাদেশ বিশাল পুঁজি পেয়ে যায়। ইনিংসের শেষ বলে আউট হন নিগার, তার ঠিক আগেই সেঞ্চুরির দেখা পেয়ে গিয়েছিলেন তিনি। ৭৯ বলে সেঞ্চুরি করে তিনি পেয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। তাতে বাংলাদেশও পেয়ে যায় তাদের ইতিহাসের সবচেয়ে বড় পুঁজি। এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় স্কোর ছিল ২৫২ রান। ২০২৪ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে এ রেকর্ড গড়েছিল দলটা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
