ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
কারাগারে এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ডের দুই শিক্ষার্থীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 10 April, 2025, 12:23 PM

কারাগারে এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ডের দুই শিক্ষার্থীর

কারাগারে এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ডের দুই শিক্ষার্থীর

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২৫ জন শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে ফেনী জেলা কারাগার থেকে দুজন এবং ২৩ জন শ্রুতিলেখকের সহযোগিতায় পরীক্ষা দিচ্ছে।

আজ বৃহস্পতিবার সারা দেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডেরও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এই বোর্ডের অধীনে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এবার ছয় জেলার ২৭৩ কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।  

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘মোট ২৩ জন পরীক্ষার্থী শ্রুতিলেখকের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে তাদের সবাইকে অনুমোদন দেওয়া হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে এক-চতুর্থাংশ সময় বেশি পাবে। যেসব প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতিলেখকের প্রয়োজন হয় না, তবে লেখায় ধীরগতি তারাও একই হারে অতিরিক্ত সময় পাবে।’

কবির উদ্দিন আহমেদ আরও বলেন, ‘আদালতের চিঠি পেয়ে ফেনী জেলা কারাগারে বন্দী দুজন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওই দুই ছাত্রের বয়স ১৮ বছরের কম। তাদের জন্য প্রশ্নপত্র, উত্তরপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status