|
বিফলে অলক কাপালির ফিফটি, জিতলো ইমরুলের অগ্রণী ব্যাংক
নতুন সময় ডেস্ক
|
![]() বিফলে অলক কাপালির ফিফটি, জিতলো ইমরুলের অগ্রণী ব্যাংক অবশেষে আজ সোমবার বিকেএসপির ৪ নম্বর মাঠে মৌসুমের প্রথম ফিফটির দেখা পেলেন অলক কাপালি। তবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে তার লড়াকু ফিফটি কোনো কাজে আসেনি। ইমরুল কায়েসের দল অগ্রণী ব্যাংকের কাছে ৪ উইকেটে হেরে গেছে অলকের দল বাদার্স। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৩৮ রান করে বাদার্স। জবাবে দলগত পারফরম্যান্সে ৪৮.৪ ওভারে ৪ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় অগ্রণী ব্যাংক। ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা বাদার্সের হয়ে ৫৮ বলে ৫৭ রান করেন অলক কাপালি। এছাড়া মিজানুর রহমান ৪৪, সোহাগ গাজী ৩৪, আইচ মোল্লা ৩৩ ও বিশাল চৌধুরী ২১ রান করেন। অগ্রণী ব্যাংকের হয়ে হার না মানা ৩৫ বলে ৪৫ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন শুভাগত হোম। এছাড়া ওপেনার সাদমান ইসলাম ৫৬ বলে ৪৪, মার্শাল আইয়ুব ৫৯ বলে ৪১ ও অমিত হাসান ৪০ বলে ২১ রান করেন। বল হাতে অগ্রণী ব্যাংকের হয়ে ৪১ রানে ৪ উইকেট শিকার করেন তাইবুর রহমান। বাদার্সের জায়েদ উল্লাহ নেন ২ উইকেট। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
