|
বিধ্বংসী সেঞ্চুরির পর নতুন লক্ষ্যের কথা জানালেন তানজিদ
নতুন সময় ডেস্ক
|
![]() বিধ্বংসী সেঞ্চুরির পর নতুন লক্ষ্যের কথা জানালেন তানজিদ প্রশ্ন : লিজেন্ডস অব রূপগঞ্জের জয়ের ধরণগুলো দেখা যাচ্ছে, জিতলে ব্যবধান বড় হচ্ছে। এটা কি অভ্যাস হয়ে গেছে? তানজিদ হাসান তামিম : এরকম কিছু না। আমরা এই ম্যাচের আগেও পয়েন্ট টেবিলের নিচের দিকে ছিলাম। এই ম্যাচে ছোট লক্ষ্য ছিল। আমাদের পরিকল্পনা ছিল, লক্ষ্যটা যত তাড়াতাড়ি তাড়া করে ফেলা যায়। তাহলে আমাদের রানরেটও বাড়বে। যেটা টুর্নামেন্টের সামনের দিকে আমাদের দলের জন্য কাজে দিবে। তাই একটু মেরে খেলে দ্রুত ম্যাচটা শেষ করতে চেয়েছি। প্রশ্ন : বেশ কয়েকটা ম্যাচে কাছাকাছি গিয়েও সেঞ্চুরি হাতছাড়া করেছেন। এই ম্যাচে কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। কেমন লাগছে? তানজিদ : আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমি ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করার চেষ্টা করেছি। উইকেটও অনেক ভালো ছিল। স্বাভাবিকভাবে বল অনেক সুন্দর ব্যাটে এসেছে। আমি চেষ্টা করেছি যে বলটা মারার অবস্থায় পাব, তা বাউন্ডারি মেরে দেব। প্রশ্ন : বিপিএলে আপনি লিটন দাসের সঙ্গে সেঞ্চুরি করেছিলেন। ওই ম্যাচে যে মেজাজে ব্যাটিং করেছিলেন, এই সেঞ্চুরিটিতেও সেরকম আগ্রাসী মানসিকতা দেখা গেছে। আপনার ব্যাটিংয়ের ধরণটাই কি এমন? তানজিদ : ব্যাপারটা এরকম না। সব ম্যাচেই ইতিবাচক মানসিকতায় ব্যাটিং করার চষ্টো থাকে। এখন নতুনভাবে চেষ্টা করছি, ইনিংসের ভালো একটা শুরু পেলে সেটা কীভাবে বড় করা যায়। আজকে (গতকাল) তা করতে পারায় ভালো লাগছে। প্রশ্ন : আমরা দেখছিলাম আপনার সঙ্গী সাইফ হাসান একটু রয়েসয়ে খেলছিলেন। ব্যাপারটা কি এরকম ছিল যে, আপনার সেঞ্চুরির জন্যই তিনি রক্ষণাত্মক খেলছিলেন? তানজিদ : হ্যাঁ, সাইফ ভাইকে ধন্যবাদ। কারণ একটা সময় আমি মনে করছিলাম সেঞ্চুরিটা হবে না। কিন্তু সাইফ ভাই বলেছিলেন, আমি সেঞ্চুরি করতে পারব। আমাকে শুধু একটা কথাই বলেছেন, কোনো বাউন্ডারি মারবেন না। সিঙ্গেল নিয়ে আমাকে স্ট্রাইক দেবেন আর আমি আমার সহজাত খেলাটা খেলব। প্রশ্ন : ভালো শুরুর পর মাঝে আপনাদের দল বেশি ভালো করতে পারেনি। এখন আবার জয়ে ফিরেছে। শিরোপার স্বপ্ন কি এখনো দেখছেন? তানজিদ : হ্যাঁ, অবশ্যই। দলের সবাইও এমনই চিন্তা করছে। প্রত্যেকটা ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। আর ঈদের পর সবাই মানসিকভাবে সতেজও আছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
