ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
পঞ্চপাণ্ডব বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে: জাকির আলী অনিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 April, 2025, 7:09 PM

পঞ্চপাণ্ডব বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে: জাকির আলী অনিক

পঞ্চপাণ্ডব বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে: জাকির আলী অনিক

বাংলাদেশি ক্রিকেটার জাকির আলী অনিক ঈদ কেমন কাটলো, এমন প্রশ্নের জবাবে বলেন, "আলহামদুলিল্লাহ, ভালো কেটেছে। যদিও সময় বেশি ছিল না, প্রিমিয়ার লীগের জন্য তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছে। তবে সবকিছুই ভালো কেটেছে।"

তামিম ইকবালের অসুস্থতা নিয়ে তিনি বলেন, "আমি টিভির মাধ্যমে জানলাম তামিম ভাই অসুস্থ। এটা অবশ্যই বেদনাদায়ক খবর। তবে আমি আশা করি, উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।"

নিজের ব্যাটিং নিয়ে তিনি বলেন, "যাচ্ছে ভালোই। এখন পর্যন্ত চার ইনিংস খেলেছি, আর চেষ্টা করছি যতটুকু সম্ভব ভালো পারফরম্যান্স করতে। যাতে টিমের জন্য কিছু অবদান রাখতে পারি।"

এছাড়া, বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের নিয়ে তিনি বলেন, "সবাই পঞ্চপাণ্ডব নয়, তারা বাংলাদেশ ক্রিকেটের জন্য অমূল্য সম্পদ। তাদের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট নতুন এক পর্যায়ে পৌঁছেছিল। আমি তাদের জন্য শুভকামনা জানাই, যে যেখানেই আছেন ভালো থাকুন।" এভাবেই ঈদ ও ক্রিকেট নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন জাকির আলী অনিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status