ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অভয়নগরে পুকুর থেকে ৬/৭ মাসের শিশুর গলিত মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 April, 2025, 4:45 PM
সর্বশেষ আপডেট: Monday, 7 April, 2025, 4:55 PM

অভয়নগরে পুকুর থেকে ৬/৭ মাসের শিশুর গলিত মরদেহ উদ্ধার

অভয়নগরে পুকুর থেকে ৬/৭ মাসের শিশুর গলিত মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে পরিত্যক্ত পুকুর থেকে ৬/৭ মাসের  শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।  সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে উপজেলার একতারপুর গ্রামের পূর্বপাড়া এলাকায় মৃত নিমাই কর্মকারের বাড়ি সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সেলিম স্টোরের মালিক নার্গিস বেগম বলেন, ‘আজ সোমবার সকালে স্কুল পড়ুয়া কয়েক শিশু পরিত্যক্ত ওই পুকুরের পাশে খেলা করছিল। পুকুরে ভেসে থাকা কিছু একটা থেকে দুর্গন্ধ পেয়ে তারা আমাকে ও তাদের পরিবারের সদস্যদের জানান।তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৬/৭ মাস বয়সী এক নবজাতকের গলিত মরদেহ ভেসে রয়েছে এবং তা থেকে দুর্গন্ধ আসছে। এটি ছেলে না মেয়ে, তা বোঝা যায়নি। পরে অভয়নগর থানা পুলিশে খবর দেওয়া হলে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় তারা।’

অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।নবজাতকের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status