ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বাউফলে হেনস্তার শিকার সেই কলেজ ছাত্রী জামিনে মুক্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 April, 2025, 4:35 PM

বাউফলে হেনস্তার শিকার সেই কলেজ ছাত্রী জামিনে মুক্ত

বাউফলে হেনস্তার শিকার সেই কলেজ ছাত্রী জামিনে মুক্ত

পটুয়াখালীর বাউফলে সানজানা খান সিথী (২৪) নামের সেই কলেজ ছাত্রীকে জামিন দেওয়া হয়েছে। সোমবার (৭ এপ্রিল) পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানী শেষে বিচারক মোঃ ইমরান হোসেন তার জামিন মঞ্জুর করেন। আসামী পক্ষে জামিন শুনানী করেন অ্যাডভোকেটঃ মনিরুল ইসলাম খান রিপন ও অ্যাডভোকেট শহিদুল ইসলাম। এর নেতৃত্বে জামিন শুনানি হয়।

শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৩টায় সিথীকে তার পৌরশহরের বাসা থেকে আটক করে পুলিশ। এর কিছুক্ষণ আগে পাবলিকমাঠ সংলগ্ন স্বপ্ন শপে কেনাকাটা করতে যান তিনি। বাসায় ফেরার কিছুক্ষণ পরই পুলিশ তাকে তুলে নিয়ে যায় এবং তার মুঠোফোন জব্দ করে। 

বাউফল থানা সূত্র জানায়,বেশ কয়েকদিন ধরে ফেসবুকে ফেক আইডি খুলে বাউফলের বিভিন্ন ব্যক্তির নামে মানহানীকর পোষ্ট দেওয়া হয়। ওই ঘটনায় ভুক্তভোগীরা বাউফল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানজানা খান সিথীকে সন্দেহের চোখে দেখছিলেন। শুক্রবার কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সিথীর বাসায় অভিযান চালিয়ে তাকে তুলে নিয়ে যায়।

শুক্রবার বিকাল ৩ টা থেকে শনিবার বিকাল ৩টা পর্যন্ত সিথীর মুঠোফোন চেক করে কোনো ফেক আইডি শনাক্ত করতে পারেনি বাউফল থানা পুলিশ। অপরদিকে থানা পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে মেলেনি কোন তথ্য প্রমাণ। শনিবার বিকাল ৩টার দিকে সিথীকে রাজনৈতিক পুরানো একটি মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ হেফাজতে থাকাকালীন সিথী সাংবাদিকদের বলেন,তাকে হয়রানীর উদ্দেশ্যে আটক করা হয়েছে এছাড়া আর কিছুই না। কাউকে নিয়ে তিনি ফেসবুকে ফেক আইডি খুলে মানহানীকর পোষ্ট করেননি। এটি সম্পূর্ণ ভাবে উদ্দেশ্য প্রণোদিত ও সাজানো মিথ্যা নাটক আমাকে ফাঁসানোর জন্য। আর তিনি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। 
 
শনিবার (২৯ মার্চ) সিথীকে যে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয় (মামলা নং ২৪ তারিখ ২৪/৮/২০২৪) সেই মামলার বাদি হলেন বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খলিলুর রহমান। ওই মামলায় সিথী এজাহারভূক্ত আসামী না। অজ্ঞাতনামা আসামী হিসাবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সানজানা খান সিথী পুলিশ হেফাজতে থাকাকালীন অবস্থায় তার গায়ে ডিম নিক্ষেপ করে কিছু যুবক থানার ভিতরে পুলিশ সদস্যদের উপস্থিতিতে।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন,সানজানা খান সিথীকে একটি মারামারি মামলায় গ্রেফতার করা হয়েছে। সিথী বাউফল কলেজ শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার পরিবারের সদস্যরাও আওয়ামীলীগ করেন। এছাড়াও সিথী আইডি খুলে বিভিন্ন ব্যক্তির নামে মানহানীকর মন্তব্য প্রচার করে আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করে আসছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status