ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহত দুই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 April, 2025, 12:05 PM

গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহত দুই

গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহত দুই

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতা চলছেই। রবিবার ভোরে গাজার খান ইউনিসে নাসির হাসপাতালে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে হামলা চালায় দখলদার বাহিনী। এতে দুই সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। খবর আল জাজিরার।

ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের জন্য নির্মিত একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় আরও একজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার ও কুদস নিউজ নেটওয়ার্ক নিহত ব্যক্তিকে ইউসুফ আল-খাজানদার বলে শনাক্ত করেছে। এর আগে এই হামলায় সাংবাদিক হেলমি আল-ফাকাউয়ি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন সাংবাদিক।

আহতরা হলেন- আহমাদ মনসুর, হাসান এসলাইহ, আহমাদ আল-আগা, মোহাম্মদ ফায়েক, আবদুল্লাহ আল-আত্তার, ইহাব আল-বারদিনি ও মাহমুদ আওয়াদ।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিক ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status