ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আট দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা
মোঃ ইব্রাহিম, সেনবাগ
প্রকাশ: Monday, 7 April, 2025, 11:02 AM

আট দফা দাবিতে  অবস্থান কর্মসূচি পালন করছেন নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

আট দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। কর্মসূচিতে পাঁচশতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রোববার(৬এপ্রিল) সকাল ১০টায় বেগমগঞ্জের চৌরাস্তায় অবস্থিত ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।

 শিক্ষার্থীদের দাবিগুলো হল- ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে, উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ে আলাদা প্রতিষ্ঠান করতে হবে, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। 

কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন শামীম বলেন, সারাদেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা বিভিন্নভাবে তাদের ন্যায্য অধিকার উচ্চ শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে বঞ্চিত হয়ে আসছে। তার প্রেক্ষিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা নিজেদের আট দফা দাবি চূড়ান্ত করে এবং বিভিন্ন মন্ত্রণালয় স্মারকলিপি প্রদান করেন।
 
শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা করেন। কিন্তু তারা এখন পর্যন্ত সরকার থেকে কোনো লিগ্যাল নোটিশ না পাওয়ায় নিজেদের অধিকার আদায়ের জন্য কঠোর কর্মসূচি ঘোষণা করেন। সারাদেশে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে তারা আন্দোলনের ডাক দেন। তারই ধারাবাহিকতায় নোয়াখালী এটিআইয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে এবং অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status