|
নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির
নতুন সময় ডেস্ক
|
![]() নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির সোমবার ডিপিএলে গাজি গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্স। এই ম্যাচে রুপগঞ্জের হয়ে মাঠে নামছেন নাসির। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রূপগঞ্জ। তাদের একাদশে আছেন নাসির। এর আগে ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেন। আর তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্ত করে আইসিসি। শেষ পর্যন্ত সেই অপরাধ নাসির শিকার করে নেন। তথ্য গোপন করে আইসিসির নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শাস্তির শর্ত পূরণ করায় গতকাল থেকে নাসিরের ওপর থাকা নিষেধাজ্ঞা শেষ হয়। গাজি গ্রুপ ক্রিকেটার্স একাদশ- আব্দুল মজিদ, অমিত মজুমদার, আল আমিন (অধিনায়ক), ফয়সাল আহমেদ রায়হান, হোসনে হাবিব, আওলাদ হোসাইন জীবন, নোহায়েল সানদিদ, মহিউদ্দিন তারেক, আসাদুল্লাহ আল গালিব, আরিফুল হক ও নাসির হোসেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
