|
রিংকুর হাতের ট্যাটুতে ২টা ২১ মিনিট, কী ঘটেছিল তখন?
নতুন সময় প্রতিবেদক
|
![]() রিংকুর হাতের ট্যাটুতে ২টা ২১ মিনিট, কী ঘটেছিল তখন? ২০১৮ সালের আইপিএলে রিংকুকে দলে নিয়েছিল কলকাতা। সেই আসরের নিলামে ৮০ লাখ রুপি পেয়েছিলেন তিনি। যে টাকা তার জীবন বদলে দিয়েছিল। এ বার তাকে ১৩ কোটি রুপিতে ধরে রেখেছে কলকাতা। রিংকু মনে করেন, এই সব কিছুই ‘সৃষ্টিকর্তার পরিকল্পনা’। তিনি হাতে সে কথাও লিখে রেখেছেন। রিংকুর হাতে দেখা যায় একটি ট্যাটু, যেখানে লেখা ‘গডস প্ল্যান’। কিন্তু ঘড়ির ছবি কেন ট্যাটু করেছেন রিংকু? ঘড়ির ট্যাটু সম্পর্কে রিংকু বলেন, 'ওই সময় আমার জীবন বদলে গিয়েছিল। ২০১৮ সালের নিলামে ওই সময় আমাকে কিনেছিল কেকেআর' রিংকুর হাতে রয়েছে একটি গোলাপের ট্যাটু। এ সম্পর্কে তিনি বলেন, 'গোলাপফুল ফোটার ছবি এটা। এটার অর্থ একটা সুন্দর যাত্রার শুরু। কেকেআর আমাকে ৮০ লাখ দিয়ে কেনার আগে আমার কাছে কোনও টাকা ছিল না। বাড়ি ছিল না। কিছুই ছিল না। ওই টাকা আমার জীবন বদলে দেয়। আমার জীবনটা অনেক সহজ হয়ে গিয়েছিল। শুধু আমার নয়, আমার পরিবারের সকলের জীবন সহজ হয়ে যায়।' শুধু রিংকু নন, লোকেশ রাহুলের একটি ট্যাটুতেও সময় লেখা রয়েছে। ১১টার সময় জন্মেছিলেন তিনি। সেই সময়টা ট্যাটু করে রেখেছেন রাহুল। তিনি ছাড়াও ভারতীয় দলে খেলা বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডের শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু রয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
