ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩
ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 April, 2025, 1:06 AM

ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে অওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) সকালে ঈদের নামাজ শেষে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।ঘটনার পর সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেনের ছেলে মেহেদী হাসান মুনসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে রামকৃষ্ণপুর ঈদগাহ মঠে নামাজ শেষে বাড়ি ফেরার সময় জয় বাংলা স্লোগান দিতে থাকে আওয়ামী লীগ কর্মীরা। এসময় বিএনপি কর্মীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সাব্বির (২৪) নামের এক বিএনপি কর্মীকে মারধরের ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে লাঠিসোটা ও অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। গুলিতে আহত হয়েছেন সুজন (৩০) নামের এক বিএনপি কর্মী। গুলিবিদ্ধ সুজনকে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।


লালপুর থানার ওসি নাজমুল হক জানান, পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status