|
জরুরি ভিত্তিতে দেশে ফিরলেন শর্মিলা রহমান
নতুন সময় প্রতিবেদক
|
![]() জরুরি ভিত্তিতে দেশে ফিরলেন শর্মিলা রহমান রোববার (৩০ মার্চ) ঢাকায় পৌঁছেছেন তিনি। যদিও এবার ঈদুল ফিতর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে কাটানোর কথা ছিল তার। শর্মিলা রহমান ঢাকায় এলেও তার দুই মেয়ে লন্ডনে দাদির সঙ্গে ঈদ উদযাপন করছেন বলেও জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈয়দা শর্মিলা রহমানের মা মোকারেমা রেজা অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ মায়ের অসুস্থতার খবরে তিনি জরুরি ভিত্তিতে ঢাকায় এসেছেন। শায়রুল জানান, আরাফাত রহমান কোকোর শ্বশুর মৃত এম এইচ হাসান রাজা। তার শাশুড়ির বয়স ৭০ বছর। এর আগে চলতি বছরে ৮ জানুয়ারিতে ঢাকা থেকে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যান। উল্লেখ্য, খালেদা জিয়ার ছোট ছেলে কোকো প্রায় এক দশক আগে মারা যান। তারপর থেকে শর্মিলা রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন। সেখানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সপরিবারে রয়েছেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
