|
কাজিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি হিন্দু পরিবারের পাশে বিএনপি নেতা সেলিম রেজা
নাবিউর রহমান (চয়ন) কাজিপুর
|
![]() কাজিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি হিন্দু পরিবারের পাশে বিএনপি নেতা সেলিম রেজা শনিবার সকালে তিনি ক্ষতিগ্রস্থদের বাড়িতে গিয়ে তাদের হাতে সহায়তা সামগ্রি তুলে দেন। সহায়তা সামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, আটা, আলু, লবন, চিনি। এছাড়া পরিবারের প্রতিটি সদস্যের জন্যে শাড়ি, লুঙ্গী প্রদান করা হয়। সেলিম রেজা বলেন, আমরা বিএনপি পরিবার সবসময় অসহায় মানুষের পাশে। পাঁচটি পরিবার আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়টি জানার পর আমরা খুব ব্যথিত হয়েছি। এবং আপনাদের কাছে এসেছি। আমরা যেটুকু পেরেছি আপনাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। এসময় তার সাথে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম'সহ বিএনপি ও বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৪'শে মার্চ সোমবার বিকেলে লাগা আগুনে নগদ টাকা পয়সা, স্বর্ণালঙ্কারসহ পাঁচটি পরিবারের দশটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
