|
সুন্দরবনের গভীরে আটকা পড়া ৭ জেলে কে উদ্ধার করলো কোষ্টগার্ড
জি,এম,আমিনুর রহমান
|
![]() সুন্দরবনের গভীরে আটকা পড়া ৭ জেলে কে উদ্ধার করলো কোষ্টগার্ড তিনি আরও বলেন, রবিবার ভোর ৪ টায় ‘এমভি মায়ের দোয়া’ নামক একটি ফিশিং ট্রলার সাগর থেকে মৎস্য আহরণ শেষে ফেরার পথে সুন্দরবনের কচিখালীর পক্ষিরচর এলাকায় ডুব চড়ে আটকে যায়। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট কচিখালী থেকে ০৪ সদস্যর একটি উদ্ধারকারী দল দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌছায়। উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে ট্রলারে আটকে পড়া ০৭ জেলেকে নিরাপদে উদ্ধার করে বিসিজি আউটপোস্ট কচিখালীতে নিয়ে আসে। আঘাতপ্রাপ্ত জেলেদের কোস্ট গার্ডের মেডিক্যাল টিম প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন। উদ্ধারকৃত জেলেরা হলেন,রহিম হাওলাদার (৪২), এনাম ফকির (৪৫),শাহ আলম শিকদার (৪০),শহিদুল হাওলাদার (৪০),সালাম হাওলাদার (৪০),মোসা হাওলাদার (১৮),আজিজুল হাওলাদার (২০) উদ্ধারকৃত সকলেই বাগেরহাটের শরণখোলা থানার বাসিন্দা। তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের মালিকপক্ষের সমন্বয়ে অপর একটি ফিশিং বোটে হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্র ও নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগ মোকাবেলা এবং জননিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
