|
ঈদে সীমান্ত দিয়ে কাপড় যেনো ঢুকতে না পারে পদক্ষেপ নেয়া হচ্ছে: শিল্প উপদেষ্টা
নতুন সময় ডেস্ক
|
![]() ঈদে সীমান্ত দিয়ে কাপড় যেনো ঢুকতে না পারে পদক্ষেপ নেয়া হচ্ছে: শিল্প উপদেষ্টা সকালে তেজগাঁওয়ে বিসিক ভবনে ঈদ মেলার উদ্বোধন শেষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। শিল্প উপদেষ্টা আরো জানান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে। পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে উদ্যোক্তাদের ব্যবসা সহজ করারও উদ্যোগ নেয়া হবে। দেশের অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন শিল্প উপদেষ্টা। সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। আদিলুর রহমান বলেন, "এই ঈদে আমরা সীমান্তে চেষ্টা করছি যাতে অবৈধভাবে কাপড় না ঢুকে। বাংলাদেশের উদ্যোক্তারা যেন তাদের পণ্য, তাদের কাপড়, তাদের জিনিসগুলো দেখাতে পারেন যারা ক্রেতা তাদের কাছে এবং তাদের কাছে বিক্রির জন্য ব্যবস্থা করতে পারেন।" |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
