|
ইসরায়েলি বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত
নতুন সময় ডেস্ক
|
![]() ইসরায়েলি বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত হামাসের একজন কর্মকর্তা সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য বারদাউইল এবং তার স্ত্রী নিহত হয়েছেন। এ বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। টানা ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত ১৯ জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয়। এ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত মঙ্গলবার ভোররাতে গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে উত্তর থেকে দক্ষিণ—উপত্যকাটির সর্বত্র নৃশংস হামলা চলে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, গাজা উপত্যকার বিভিন্ন অংশে গত ২৪ ঘণ্টায় ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর গাজায় ৪৯ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের অব্যাহত হামলার জেরে তীব্র সংকটে ভুগছে যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতালগুলো। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও শয্যার অভাবে প্রায় অকেজো উপত্যকাটির চিকিৎসাব্যবস্থা। মেমাদানি হাসপাতাল, যা গাজার অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র, বর্তমানে আহতদের সামলাতে হিমশিম খাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাবে অনেক রোগীকে সঠিক চিকিৎসা দেয়া যাচ্ছে না। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী জবি ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসেত
ইডেন মহিলা কলেজে পরীক্ষা পরিদর্শনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি ও প্রো-ভিসি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ৪র্থ বর্ষের কোর্স এনরোলমেন্ট শুরু, শেষ ১২ নভেম্বর
৪ দফা দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তিতুমীর ক্যাম্পাসের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
মিজানুর রহমান দেওয়ান: সাফল্যের সংজ্ঞায় যিনি খুঁজেছেন মানুষ, নেতৃত্ব ও পরিবর্তনের শক্তি
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
