|
ড. ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন আছে, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() ড. ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন আছে, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ড. ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা নাকচ করেননি। গতকাল শনিবার (২২ মার্চ) দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটির কাছে জয়শঙ্কর জানান, এ বৈঠকটি বিবেচনাধীন রয়েছে। সংসদীয় কমিটিকে জয়শঙ্কর বলেন, আগামী ২ থেকে ৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির যোগদানের সম্ভাবনা রয়েছে। তখন তাকে পরামর্শক কমিটির সদস্যরা জিজ্ঞেস করেন, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কি না। উত্তরে স্পষ্ট কোনো কিছু না জানিয়ে জয়শঙ্কর বলেন ‘এটি বিবেচনাধীন আছে’। এদিকে এর আগে প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, এই পরামর্শক কমিটির সদস্যদের কাছে জয়শঙ্কর সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিরোধী আন্দোলন নিয়ে জানান, তারা হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের আন্দোলনের ব্যাপারে জানতে পেরেছিলেন। কিন্তু তারা এতে হস্তক্ষেপ করতে পারেননি। কারণ হিসেবে তিনি বলেছেন, হাসিনার ওপর ‘প্রয়োজনীয় প্রভাব’ খাটানোর প্রভাব তাদের ছিল না। তারা স্বৈরাচার হাসিনাকে শুধুমাত্র ‘পরামর্শ’ দিতে পারতেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী জবি ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসেত
ইডেন মহিলা কলেজে পরীক্ষা পরিদর্শনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি ও প্রো-ভিসি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ৪র্থ বর্ষের কোর্স এনরোলমেন্ট শুরু, শেষ ১২ নভেম্বর
৪ দফা দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তিতুমীর ক্যাম্পাসের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
মিজানুর রহমান দেওয়ান: সাফল্যের সংজ্ঞায় যিনি খুঁজেছেন মানুষ, নেতৃত্ব ও পরিবর্তনের শক্তি
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
