|
শিশুকন্যার ধর্ষণের খবর শুনে মারা গেলেন বাবা!
নতুন সময় প্রতিনিধি
|
![]() শিশুকন্যার ধর্ষণের খবর শুনে মারা গেলেন বাবা! গত রোববার (৯ মার্চ) বিকেলে দক্ষিণ যাত্রাপাশা এলাকায় নিজের বাড়ির সামনে খেলছিল শিশুটি। এ সময় দুই কিশোর ১০ টাকার লোভ দেখিয়ে তাকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন চালায়। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়, যেখানে এখনো সে চিকিৎসাধীন। এ ঘটনার খবর শুনে শিশুটির বাবা, যিনি আগে থেকেই অসুস্থ ছিলেন, প্রচণ্ড মানসিক ধাক্কা সামলাতে না পেরে সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে মৃত্যুবরণ করেন। শিশুটির নানি বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ দুই অভিযুক্ত কিশোরকে আটক করে গাজীপুরের টঙ্গী শিশু সংশোধনাগারে পাঠিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
২৪ ঘণ্টার মধ্যেই পলাতক আসামি সম্রাট গ্রেপ্তার, র্যাবের যৌথ অভিযানে ময়মনসিংহ থেকে আটক
রিম্পার পলায়নের জেরে কাশিমপুর মহিলা কারাগারে শাস্তির খড়গ: জেলার বরখাস্ত, সিনিয়র জেল সুপার বদলি
আসামীর হাত চিকন তাই হাতকড়া খুলে পালালো ডাকাতি মামলার আসামী : পুলিশ
ভিডিও ভাইরালের পর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির, বিয়ে কবে হয়েছে?
