ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
পিরোজপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Monday, 10 March, 2025, 6:48 PM

পিরোজপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পিরোজপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণত শিক্ষার্থীরা।

সোমবার দপুর ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এসে বিক্ষোভ মিছিলটি সমাবেশে রুপ নেয়।

এ সময় ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে শিক্ষার্থীরা প্রতীকী ফাঁসির আয়োজন করে। সেখানে সাধারণ ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন, শাহনেওয়াজ অভি, ফাহাদ শিকদার ওপি, লুলু আল মারজান, লিমন শাহরিয়ার,  মাশরুক ইমন, ইমরান শেখ। এছাড়াও তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না? মানুষের শরীরের কোন একটা অঙ্গ প্রতঙ্গ কাটলে মানুষটা যেমন ছটফট করে ঠিক সেই ছটফটানি নিয়ে আমারা এখানে এসেছি। আছিয়া ধর্ষন কিংবা এর আগে তনু হত্যা, নুসরাতকে পুড়িয়ে মারা এসব পরপর ঘটে এসেছে কিন্তু দোষীদের বিচার হচ্ছে না। 

অন্যদিকে বেলা সাড়ে ১১টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের আয়োজন কলেজ ক্যাম্পাসে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিম হাসান বাপ্পি, সহসভাপতি রেহান রাজু, সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল, সালাউদ্দিন কুমার প্রমুখ। 

 এ সময় বক্তারা বলেন,  দ্রুত আইনশৃঙ্খলার উন্নতি, ধর্ষকের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান তারা। অল্প সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status