ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
নাশকতার অভিযোগে নেত্রকোণার সাবেক কাউন্সিলর চিত্তরঞ্জন গ্রেপ্তার
সালাহ উদ্দীন খান রুবেল
প্রকাশ: Monday, 10 March, 2025, 5:41 PM

নাশকতার অভিযোগে নেত্রকোণার সাবেক কাউন্সিলর চিত্তরঞ্জন গ্রেপ্তার

নাশকতার অভিযোগে নেত্রকোণার সাবেক কাউন্সিলর চিত্তরঞ্জন গ্রেপ্তার

নেত্রকোণা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চিত্তরঞ্জন সরকার কে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ। 

রোববার (৯ মার্চ) বিকেলের দিকে নেত্রকোণা জেলা শহরের সাতপাই রেলওয়ে ক্রসিং বাজার এলাকা থেকে চিত্তরঞ্জন সরকার কে গ্রেপ্তার করা হয়। 

পারিবারিক সূত্রে জানা গেছে, চিত্তরঞ্জন সরকারের নামে এজাহার নামীয় আসামি তালিকায় নাম নেই। তবে তাকে বাংলাদেশ কৃষক লীগ নেত্রকোণা পৌরসভা শাখার সাবেক সাধারণ সম্পাদক পদবী উল্লেখ করে নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বিএনপির কর্মী মোঃ রিপন মিয়ার করা মামলায় অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে। 

আজ সোমবার (১০ মার্চ) বিকাল আনুমানিক ৫টার সময় নেত্রকোণার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চিত্তরঞ্জন সরকারের জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক কামাল হোসাইন চিত্তরঞ্জন সরকারের জামিন নামঞ্জুর করেছেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২৪ সালের ৩ আগস্ট নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা বাজারে বাংলা গ্রামের মোকশেদ আলীর ছেলে মজিবুর রহমানের দোকানে ভাংচুর, লুঠপাট করা সহ মামলার বাদী রিপন মিয়ার অটোরিকশায় অগ্নিসংযোগ সেই সাথে বিএনপির সমাবেশ পন্ড করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এইসব অভিযোগে নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বিএনপির কর্মী মোঃ রিপন মিয়া বাদী হয়ে ২০২৪ সালের ২০ আগস্ট নাশকতার অভিযোগে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়ের করেন। 

এতে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোফাক্কারুল হোসেন তালুকদার মিলন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সহ ৫১জন এজাহারে নামীয় আসামি করা হয় এবং অজ্ঞাত ৩৫-৪০ জন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status