|
রেল ব্যবস্থাকে যাত্রীবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দাবী বাস্তবায়ন করার জন্য জয়দেবপুর রেল স্টেশনে মানববন্ধন
মো মাসুদ রানা,গাজীপুর
|
![]() রেল ব্যবস্থাকে যাত্রীবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দাবী বাস্তবায়ন করার জন্য জয়দেবপুর রেল স্টেশনে মানববন্ধন মানববন্ধনে ইতিহাস ঐতিহ্য উন্নয়নের সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইতিহাস ঐতিহ্য উন্নয়নের সাধারণ সম্পাদক বাতেন,এবি পাটির হুমায়ুন,নাগরিক পাটির আতাউল্লা ,নাবিলসহ অন্যান্য ব্যাক্তির্বগ। বক্তারা বলেন ,শিল্পবহুল ও শ্রমিক অধুষিত গাজীপুর মহানগরে এয় ৭০ লক্ষ জনসংখ্যার বসবাস। গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত জয়দেবপুর রেলস্টেশন থেকে কমবেশি ১ লক্ষ যাত্রী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ট্রেনে যাতায়াত করে থাকে। যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘ দিন থেকে আন্দোলনের ফলস্বরূপ মাননীয় রেলপথ উপদেষ্টা মহোদয় ১৫ ডিসেম্বর ২০২৪ প্রত্যুষে জয়দেবপুর রেল স্টেশন হতে গাজীপুরবাসীর জন্য গাজীপুর-ঢাকা ৪ জোড়া ট্রেন উদ্বোধন করেন। উদ্বোধনের প্রাক্কালে এক সংক্ষিপ্ত আলোচনায় জয়দেবপুর স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি, মাসিক টিকেট পুনরায় চালুসহ অন্যান্য সমস্যাগুলি সমাধানের জন্য মাননীয় উপদেষ্টা মহোদয় সদয় সম্মতি জ্ঞাপন করেন। কিন্তু, দু’মাসেরও অধিক সময়ে মাসিক টিকেট দেয়া হলেও বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়রছে। যাত্রী চাহিদা অনুযায়ী সময় নির্ধারন না করার ফলে উদ্ভোধনকৃত ট্রেন দুটিও যাত্রীদের আশানুরূপ উপকারে আসছে না। যাত্রীদের পক্ষ থেকে যাত্রী সুবিধা বিবেচনা করে উদ্ভোধনকৃত ট্রেন দুটির সময়সূচি তৈরি করে জমা দেয়া হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ ও আলোচনা করা হলেও সময়সুচিসহ অন্যান্য দাবীসমুহের এখনো পর্যন্ত কোন সমাধান করা হয় নি। বক্তারা বেশকিছু বিষয় অনতি বিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানায়। সকল আন্তঃনগর বিরতিহীন ট্রেন জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করা। মাননীয় উপদেষ্টা মহোদয়ের উপহারকৃত ট্রেন দুটি যাত্রীদের পক্ষ থেকে দাখিলকৃত সময়সূচি অনুযায়ী পরিচালিনা করা। গাজীপুর-ঢাকা চলাচলকারী ট্রেনগুলি সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট সময়ে পরিচালনা করা।৬৫০ টাকার মাসিক টিকিটের উপর কোন নির্দিষ্ট ট্রেনের সীল না দেয়া। জয়দেবপুর স্টেশন অতিক্রমকারী ট্রেনসমূহ জয়দেবপুর স্টেশন থেকেই নিয়ন্ত্রন করা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
