|
শ্রীবরদীতে নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন
জোবায়ের সোহাগ, শ্রীবরদী
|
![]() শ্রীবরদীতে নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ ই মার্চ সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে সরকারি কলেজ প্রধান ফটকের সামনে ও পৌর শহরে প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক আপেল মাহমুদ, সদস্য সচিব রোকনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহব্বায়ক শোভন শাহরিয়ার রাফি, ছাত্রদল নেতা চঞ্চল, আশিক, বিল্লাল সোহাগ, অনিক চৌধুরী সহ উপজেলা, পৌরসভা ও শ্রীবরদী সরকারি কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
