|
সাংবাদিক আবুল কাসেমের বাড়ি থেকে মটরসাইকেল চুরির ঘটনায় গ্রেপ্তার ১
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
|
![]() সাংবাদিক আবুল কাসেমের বাড়ি থেকে মটরসাইকেল চুরির ঘটনায় গ্রেপ্তার ১ তবে, চুরির ঘটনায় জড়িত সন্দেহে দক্ষিণ কাটিয়ার কুখ্যাত মাদক সম্রাট নাহিদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে কাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ০৫ মার্চ সাংবাদিক আবুল কাসেম অজ্ঞাতদের আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১০/১০০। গ্রেপ্তার নাহিদ বিশ্বাস (৪৫) দক্ষিণ কাটিয়া এলাকার মৃত হাসু বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে মাদক সেবন, বিক্রি, চুরি, ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে স্থানীয়দের। নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কাটিয়া এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, পিতা নাহিদ বিশ্বাস ও ছেলে নিশান বিশ্বাস (২২) এলাকার মূর্তিমান আতঙ্ক। দুই দশকেরও বেশি সময় ধরে এলাকার একটি পুকুর ঘাটসহ বিভিন্ন গোপন স্থানে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রি ও দলবদ্ধভাবে সেবন করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া এলাকায় নারীদের উত্ত্যক্তকরণ, যাকে-তাকে মারধর, বহিরাগতদের নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টিসহ অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে নাহিদের বিরুদ্ধে। তবে স্থানীয় যুবলীগের এক নেতা ও আওয়ামী লীগের নেতা, সাবেক এক কাউন্সিলরের মদদে ধরাকে সরা জ্ঞান করতো নাহিদ। এত অপকর্মের পরও তার বিরুদ্ধে মামলা করার সাহস পেতনা কেউ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পিংকু মন্ডল জানান, মোটরসাইকেল চুরির সিসিটিভির ফুটেজ দেখে চোর সন্দেহে নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য সন্ধিগ্ধ আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, আমি সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছি। শুধু সাংবাদিকের মোটরসাইকেল চুরি নয়, অন্যান্য স্থানেও যে সকল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে, সে সকল ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’ তিনি আরও জানান, সাংবাদিক আবুল কাসেমের মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেপ্তার নাহিদের বিরুদ্ধে এর আগে একাধিক মাদক মামলা রয়েছে। প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি রাতে ইন্ডিপেন্ডেন্ট টিভি, আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতারের সাংবাদিক আবুল কাসেমের কাটিয়াস্থ বাড়ি থেকে গ্রিল কেটে সিড়ি ঘরে রাখা ডিসকভার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ধর্ষণের শিকার শিশুটির পাশে দাঁড়ালেন সাতক্ষীরা জেলা প্রশাসন
