ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
সাতক্ষীরায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫ টি সোনার বারসহ এক সোনা পাচারকারী আটক
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Monday, 10 March, 2025, 3:06 PM

সাতক্ষীরায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫ টি সোনার বারসহ এক সোনা পাচারকারী  আটক

সাতক্ষীরায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫ টি সোনার বারসহ এক সোনা পাচারকারী আটক

সাতক্ষীরায় ৩৩ বিজিবির সদস্যরা  এক অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি সোনার বার উদ্ধার করেছে। আজ বেলা বারোটার দিকে এক সংবাদ সম্মেলন করে সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক সোনা উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন। এ সময় আটক করা হয়েছে এক সোনা পাচারকারী কে। গতকাল সন্ধ্যায় উপজেলার আবদার হাট এলাকা থেকে একটি ইজিবাইক সহ সোনা উদ্ধার করা হয়।  
আটক সোনা পাচারকারীর নাম  মো: সোহেল উদ্দিনক।তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার আইস পাড়া গ্রামে। 
বিজিবি অধিনায়ক জানান, গতকাল সন্ধ্যায় ঝাউডাঙা সীমান্ত দিয়ে বিপুল স্বর্নের চালান ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা অবস্থান নেন। গোপনসূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাচারকারী আবাদেরহাট এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত হন। এসময় একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে সামনের অংশে স্কচটেপে মোড়ানে ১৫টি স্বর্নের বার উদ্ধার করা হয়। ইজিবাইক চালক মো: সোহেল উদ্দিন এই স্বর্ন ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে জানা যায়। তাকে আটক করেছে বিজিবি।
বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত স্বর্নের ওজন ১ কেজি ৮০০ গ্রাম। এর বাজারমূল্য ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। আটক আসামীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ন ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।ঘটনা একটি মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status