|
মাসব্যাপী গণইফতার আয়োজন,দ্বিতীয় ধাপের কার্যক্রম আজ শুরু টঙ্গীতে
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() মাসব্যাপী গণইফতার আয়োজন,দ্বিতীয় ধাপের কার্যক্রম আজ শুরু টঙ্গীতে এতে সার্বিক তত্ত্বাবধান করছেন, টঙ্গী পূর্বথানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্মাপক গাজী সালাউদ্দীন। দ্বিতীয় ধাপের এ কার্যক্রম চলবে আগামী শনিবার ( ১৫ মার্চ) পর্যন্ত। এরআগে রবিবার (০২ মার্চ) বিকেলে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে প্রথম দিনের কার্যক্রম শুরু হয় চলে ৮ মার্চ শনিবার পর্যন্ত। প্রথমদিন এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ইফতার করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। প্রথম দিনের কয়েক হাজার রোজাদারকে ইফতার করানো হয়েছে। গণইফতারের বিশেষ এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতারের এই বিশেষ আয়োজন গাজীপুরে এটিই প্রথম ছিল। এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের কথা বিবেচনায় এমন আয়োজনের জন্য সমাজের নানা শ্রেণীপেশার মানুষ ধন্যবাদ জনিয়েছেন বিএনপির এই নেতাকে। তাছারা জনকল্যাণ ও সেবামূলক কাজের উদ্যোগে খুশি গাজীপুর মহানগরের সাদারণ মানুষ। এক বার্তায় রনি বলেন, বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে কোন রোজাদার ব্যক্তি ইফতার থেকে বঞ্চিত না হন। সেই জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা। সবার সহযোগিতা পেলে আগামীতে আরও বড় করে আয়োজন করবেন বলেও জানান তিনি। রোজার প্রথম ৭ দিন থেকে ভাওয়াল রাজবাড়ী ময়দানে রোজাদারদের ইফতারের এই কার্যক্রম শেষ হয় (শনিবার ৮ মার্চ)। দ্বিতীয় ধাপের কার্যক্রম আগামীকাল (রোববার ৯ মার্চ) থেকে টঙ্গী পূর্ব থানার (৫৬নং ওয়ার্ড ) আমজাদ আলী সরকার গার্লস স্কুল মাঠে শুরু হচ্ছে। এ কার্যক্রম পরিচালনার জন্য কয়েকটি টিম করে দেয়া হয়েছে। প্রতিদিন কয়েক হাজার এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবারের কর্মসূচি নেওয়া হয়েছে। গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে মাস ব্যাপি চলবে এই কার্যক্রম। এই আয়োজনকে একটি মডেল কর্মসূচি উল্লেখ করেন বিএনপির এই নেতা রনি। এ কার্যক্রম পরিচালনার জন্য কমিটির আহবায়ক গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মীর হালিমুজ্জামান ননি ও সদস্য সচিব সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন। আপ্যায়ন কমিটির আহবায়ক সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া ও সদস্য সচিব সাইফুল ইসলাম টুটুল। শৃঙ্খলা কমিটির আহবায়ক মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আকম মোফাজ্জল হোসেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
