|
রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত
নতুন সময় প্রতিনিধি
|
![]() রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত এ ঘটনায় জড়িত সন্দেহে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ। বর্তমানে ক্যাম্প অভ্যন্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ক্যাম্প পুলিশ ও রোহিঙ্গাদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন। নিহত রফিক উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ইস্টের বাসিন্দা শামসুল আলমের ছেলে। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৮ ইস্ট বি -৬১ ব্লকে এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন মোতালেব (২২) ও জুনায়েদ (১৮)। তারা পুলিশ হেফাজতে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসাপাতালে চিকিৎসাধীন। রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কায়সার রিজভী কোরায়েশী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'দুই গ্রুপের মধ্যে গুলির ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। নিহত রোহিঙ্গা যুবক বুদ্ধি প্রতিবন্ধী বলে জানা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
