|
শ্যামনগর চাচার লাটির আঘাতে ভাতিজার মৃত্যু
মোঃ আলফাত হোসেন, শ্যামনগর
|
![]() শ্যামনগর চাচার লাটির আঘাতে ভাতিজার মৃত্যু নিহতের ভাই খোকন গাজী জানান, রুহুল আমিন, আদম আলী ও তার পিতা মোহাম্মদ আলীর যৌথ মালিকানাধীন একটি পুকুর রয়েছে। বিগত দিনে একই বিষয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদও হয়েছে। তবে শুক্রবার বিকালের দিকে তার ভাই উক্ত পুকুর থেকে মাছ ধরতে গেলে চাচা রুহুল আমিন বাধা দেয়। একপর্যায়ে তর্কাতর্কির মধ্যে তার চাচা ইউনুসের মাথা ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে স্থানান্তর করে। এ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা পৌছানোর আগেই তার ভাইয়ের মৃত্যু হয়। এঘটনায় চাচাসহ অন্যদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন। মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত রুহুল আমিনকে পাওয়া যায়নি। তবে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় আগেভাগে অভিযুক্তরা বাড়িঘর ছেড়ে পালিয়েছে। প্রযুক্তির সহায়তা নিয়ে আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
