|
সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি, শ্রীপুরে মানববন্ধন
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি, শ্রীপুরে মানববন্ধন এ সময় বক্তব্য দেন, আবুল কালাম আজাদ (নয়া দিগন্ত), এম এম ফারুক (ইত্তেফাক), শাহান শাহাবুদ্দিন (ভোরের কাগজ), ফয়সাল খান (দেশ রূপান্তর), আব্দুল লতিফ মাস্টার (আমাদের সময়), শফিকুল ইসলাম ভূঁইয়া (খবরের আলো), ফজলে মমিন (বৈশাখী টিভি), রাতুল মণ্ডল (আজকের পত্রিকা), মোতাহার খান (জিটিভি), মাহমুদুল হাসান (এশিয়ান টিভি), মাহফুজুর রহমান ইকবাল, আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান মানিক, এস এম জহিরুল ইসলাম প্রমুখ। এর আগে, বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদলনেতা গোলজার মণ্ডল, মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান ও তোফায়েলসহ ৪০-৫০ জনের একটি দল হত্যা হুমকি দিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিলে তারা সাংবাদিক মোজাহিদকে টার্গেট করে উস্কানিমূলক ও ভয়ংকর স্লোগান দেয়, যার মধ্যে ছিল, ‘একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর।’ এই মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহল-সহ সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। একই দিন বাদ জুম্মা শ্রীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে সাধারণ ছাত্রজনতা। তারা সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ইতোমধ্যে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
