ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
রাঙ্গাবালীর ইলিশ অভয়াশ্রমে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার মিটার অবৈধ জাল জব্দ
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী
প্রকাশ: Saturday, 8 March, 2025, 4:32 PM

রাঙ্গাবালীর ইলিশ অভয়াশ্রমে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার মিটার অবৈধ জাল জব্দ

রাঙ্গাবালীর ইলিশ অভয়াশ্রমে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার মিটার অবৈধ জাল জব্দ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিভিন্ন নদীতে ইলিশ অভয়াশ্রমের তেতুলিয়া নদীর চর রুস্তম ও বঙ্গোপসাগরের মোহনায় (রাঙ্গাবালী অংশে) অভিযান পরিচালনা করে  অবৈধ পাই জাল,  মশারী জাল ( কাচকি মাছ ধরার জাল)
সহ আনুমানিক মোট  ৫০০০০ পঞ্চাশ হাজার মিটার জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০,০০,০০০/- দশ লক্ষ টাকা।
পরে জব্দ কৃত জাল গুলো ফুলখালী স্লুইস  ঘাটে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

৭ মার্চ শুক্রবার সকাল থেকে বিকেল তিন টা পর্যন্ত পটুয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তা
মোঃ কামরুল ইসলাম এর দিকনির্দেশনা ও সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলা মৎস্য দপ্তর, রাঙ্গাবালী ও বাংলাদেশ কোস্ট গার্ড, দক্ষিণ জোন, বিসিজি আউট পোস্ট, রাঙ্গাবালী যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত দুই মাস দেশের পাঁচটি ইলিশ অভয়াশ্রমে কোনো ধরনের মাছ ধরা যাবে না। সংশ্লিষ্ট জেলা মৎস্য অফিসগুলোতে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। এর মধ্যে চাঁদপুর জেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার (মেঘনা নদীর নিম্ন অববাহিকায় ১০০ কিলোমিটার এলাকা)। ভোলা জেলার মদনপুর/চর ইলিশা থেকে চর পিয়াল (মেঘনা নদীর শাহবাজপুর শাখার ৯০ কিলোমিটার এলাকা)। ভোলা জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম (তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা)। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার এলাকা। শরীয়তপুর জেলার নিম্ন পদ্মার ২০ কিলোমিটার এলাকা। বরিশাল জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ ও বরিশাল সদর উপজেলার কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীর প্রায় ৮২ কিলোমিটার এলাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচী চলমান থাকবে বলে, মৎস্য অধিদপ্তরের ইলিশ শাখার রাঙ্গাবালী মৎস্য অফিস থেকে জানা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status