|
এবার প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজপথে নারীরা
নতুন সময় প্রতিবেদক
|
![]() এবার প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজপথে নারীরা মিছিলকারীদের ব্যানারে লেখা ছিল, "প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ কর, মাদকমুক্ত সমাজ গড়"। সেসময় মিছিলে অংশগ্রহণকারীরা ধূমপান ও মাদকের বিরুদ্ধে স্লোগান দেন এবং সরকারের কাছে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দা আমেনা ইসলাম বলেন, "আমাদের সমাজে প্রকাশ্যে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু আইনের দৃষ্টিতে অপরাধ নয়, সামাজিকভাবে অপসংস্কৃতির চর্চাও। আমরা চাই সরকার দ্রুত ব্যবস্থা নিক।" এসময় স্থানীয় নারীরা বলেন, লালমাটিয়াসহ পুরো ঢাকা শহর মাদকের আখড়ায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে। তাদের কারণে শিশুরাও বিপথগামী হচ্ছে। এমনকি এসবের প্রতিবাদ করলে তারা রাস্তায় নেমে আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খামেনির জানাজায় অংশ নিতে স্পিকার ছাড়াও তেহরান গেলেন যারা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
চাকসুর উদ্যোগে প্রায় ১৫০০ ছাত্রী পেলেন ফ্রি মেডিকেল সেবা
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
